সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
অপু-বুবলী নন,শাকিব খানের প্রথম প্রেম কে ছিলেন? প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএসুস্থ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের বাইরের সেবাপ্রতিষ্ঠানের বিকাশ প্রয়োজন
অপরাধ চসিক নির্বাচন

চট্টগ্রামে বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরসহ আটক ২৬

20210113 175414
শেয়ার করুন:

চট্টগ্রামের মোগলটুলিতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আ’লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরসহ ২৬ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাস্থলের কাছেই আশ্রয় নেওয়া একটি বাসা থেকে তাকে ও তার সমর্থকদের আটক করা হয়।

এর আগে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়। আহত অন্য একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে চট্টগ্রাম নগরের পাঠানটুলীতে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম আজগর আলী ওরফে বাবুল (৫৫)।

হতাহতরা এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের সমর্থক।

ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, নগরীর ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের মোগলটুলি মগপুকুরপাড় এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আজগর আলী ওরফে বাবুলের মৃত্যু হয়। মাহবুব নামে গুলিবিদ্ধ আরেকজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Powered by Done 5 Technologies