শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএসুস্থ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের বাইরের সেবাপ্রতিষ্ঠানের বিকাশ প্রয়োজনভারত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ: আইনমন্ত্রী
অপরাধ চট্টগ্রাম

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ অভিযোগ,দুই এনজিওকর্মীকে পুলিশে দিলেন জনতা

received 684684738864468
শেয়ার করুন:

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: বোয়ালখালীতে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, দুই এনজিওকর্মীকে পুলিশে দিলে জনতা।
এনজিওর নামে অর্থ আত্মসাতের অভিযোগে এক নারীসহ দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা।
বুধবার (১৩ জানুয়ারি) রাতে তাদের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে থানায় প্রতারণা মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম। তিনি বলেন গ্রেফতারকৃতরা হলেন- সজল দাশগুপ্ত (৪৫) ও মুক্তা চৌধুরী (৩০)। তারা নিজেরা ‘এলিন’ নামের একটি এনজিওর কর্মী পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিলেন।
সজল দাশগুপ্ত উপজেলার ৫নং সরোয়াতলীর ইউনিয়নের মৃত সমর দাশগুপ্তের ছেলে ও মুক্তা চৌধুরী একই ইউনিয়নের লিটন চৌধুরীর স্ত্রী।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম জানান, এনজিওকর্মী পরিচয়ে টাকা তোলার সময় স্থানীয় জনগণ এক পুরুষ ও এক নারীকে আটক করে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এনজিওর কাগজপত্র দেখতে চাইলে তারা দেখাতে পারেননি।
স্থানীয় লোকজন পুলিশকে জানিয়েছেন, সজল ও মুক্তা দুজন অনেক মানুষের অর্থ আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।

সি-তাজ.কম/এস.টি

Powered by Done 5 Technologies