সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপিডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশআইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশাআওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদী
কবিতা

বীর চট্টলা তোমাকে খুঁজবে

মোঃ আসিফ ইকবাল

received 2818519538422265
শেয়ার করুন:

 

 

চট্টলার রাজপথ তোমাকে খুঁজবে

জয় বাংলার স্লোগানে তোমাকে ডাকবে

লালদিঘী,নিউমার্কেট চত্ত্বর তোমাকে দেখতে চাইবে

প্রিয় আলকরণবাসী তোমার জন্যই কাঁদবে।

সংস্কৃতিকর্মী,খেলাঘর সংগঠক,শিল্পীরা

তোমার শুণ্যতা নিয়ে শুধু ভাবতে থাকবে,

সিটি কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রনেতা

শুধু তোমার নেতৃত্বের অভাব অনুভব করবে।

বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা তোমাকে চাইবে

হকারবন্ধুরা তোমার ছবি হৃদয়ে রেখে দিবে।

আন্দোলন সংগ্রামে তোমার কন্ঠস্বর ভাসবে

সংকট উত্তরণে তোমার  আওয়াজ সাহস জোগাবে।

নৌকার বিজয়ে তোমার স্মৃতি হাসবে

মুক্তিযুদ্ধের বিজয়মেলায় তোমাকে মনে পড়বে।

আদর্শ ও ত্যাগীরা কর্মীরা তোমাকে বারে বারে কাছে পেতে চাইবে,

শহীদ মিনারের সেই চেনাজানা পাদদেশ তোমাকে খবর নিবে।

শুধু মৃত্যবার্ষিকীতে শ্রদ্ধা নয়

সময় ও অসময়ে তোমার কর্মীরা শ্রদ্ধা তোমাকে জানাবে,

ভোটের মাঠ তোমার জন্য অপেক্ষা করবে

সকল শ্রেণীর ভোটার তোমাকে মনে মনে ভোট দিবে।

শিশুকিশোর ছাত্র যুবব, বৃদ্ধ সর্বশ্রেণী তোমাকে খু্ঁজবে

তোমার নেতৃত্বের শুণ্যতা যুগ যুগ

বীর চট্টলা ফিরে পেতে চাইবে।

প্রিয় তারেক সোলায়মান সেলিম ভাই

বীর চট্টলা সবসময় তোমাকে খুঁজে বেড়াবে

প্রিয়নেতা, তারেক সোলায়মান সেলিম ভাই

জনমানুষ শুধু তোমার শুণ্যতা অনুভব করবে।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies