সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতেজেদ্দা থেকে আসা যাত্রীর ব্যাগে ১ কেজি ৪৮২ গ্রাম স্বর্ণালঙ্কারমেয়র থেকে প্রশাসক: চট্টগ্রাম সিটিতে শাহাদাতের নতুন দায়িত্বহাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলার মামলা: বাদীকে হত্যার হুমকি, ৮ জন গ্রেপ্তারউৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৬কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার
অপরাধ চট্টগ্রাম

বোয়ালখালীতে এক বৃদ্ধ উলঙ্গ হয়ে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগে

received 2790320624514037
শেয়ার করুন:

 

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: বোয়ালখালীতে এক বৃদ্ধ উলঙ্গ হয়ে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগে মোঃ সিরাজুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ নিশ্চিত হয়ে আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম (৬৫) বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নুরু মেম্বার বাড়ীর মৃত আবুল হোসেনের পুত্র ।
আদালত সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে সিরাজুল ইসলাম জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে নিজের ভাইয়ের পরিবারের সদস্যদেরকে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন। এসময় তাকে বাধা দিলে তিনি উপস্থিত নারী শিশুসহ সকলের সামনে পরনের লুঙ্গি তুলে উলঙ্গ হয়ে পুরুষাঙ্গ দেখান ও মহিলাদের শ্লীলতাহানি করেন।

এ ব্যাপারে তার ভাইয়ের ছেলে মো. মিন্টু থানায় অভিযোগ করলে পুলিশ সিরাজুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে অভিযুক্ত সিরাজুল ইসলাম নিজের অপরাধ স্বীকার করায় আদালত এ দণ্ডাদেশ দিয়েছেন।

বোয়ালখালী উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.মোজাম্মেল হক চৌধুরী বলেন, উপস্থিত সাক্ষ্য প্রমাণ ও অভিযুক্ত আসামী নিজের অপরাধ স্বীকার করায় দণ্ড বিধি ৫০৯ অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এটা দেখে অন্যকেউ আর সাহস পাবেনা, এবং এধরণের অপরাধ থেকে বিরত থাকবে।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies