রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলার মামলা: বাদীকে হত্যার হুমকি, ৮ জন গ্রেপ্তারউৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৬কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরে
চট্টগ্রাম সংগঠন সংবাদ সাহিত্য

ভাষাসৈনিক ড.মাহফুজুল হক স্মরণে চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের ১৫০ সাহিত্য সন্ধ্যা

received 254286272745674
শেয়ার করুন:

 

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে ঐতিহাসিক তমুদ্দন মজলিশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য,বাংলা ভাষা আন্দোলনের পুরোধা, পুর্ব পাকিস্তান রাষ্ট্রবিজ্ঞান সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি, পুর্ব পাকিস্তান বাংলা প্রচলন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, দেশবরেণ্য রাষ্ট্রবিজ্ঞানী প্রখ্যাত ভাষা সৈনিক ড.মাহফুজুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকী স্মরণে ১৫০ তম সোমবারের সাহিত্য সন্ধ্যা গত ১ ফেব্রুয়ারী রাতে ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা,গান ও আবৃত্তি অংশগ্রহণ করেন সংঠনের সভাপতি বাবুল কান্তি দাশ,সহ সভাপতি বিজয় শংকর চৌধুরী,মুক্তিযোদ্ধা এস,এম,লিয়াকত হোসেন, সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী,কাকলী দাশ গুপ্তা, সুজিত কুমার দাশ, ,কবি আসিফ ইকবাল, সাফাত বিন সানাউল্লাহ, সুমন চৌধুরী, প্রীতম আচার্য,কাব্য দাশ, প্রমুখ। সভায় বক্তারা বলেন
ত্যাগ আর সেবায় যাঁর জীবন ভাস্বর তিনি ড. মাহফুজুল হক।ভাষা সৈনিক এই কৃতী পুরুষ যাঁর পদচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ। আদর্শ ছাত্র রাজনীতি যাঁর সম্পৃক্ততায় সমৃদ্ধ। আলোকিত করেছেন দেশ ও জাতিকে। তিনি তাঁর বর্ণাঢ্য জীবনে দেশের গুরুত্বপুর্ণ কাজে দায়িত্ব পালন করেছেন। তিনি ঐতিহাসিক তমুদ্দন মজলিশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য,চট্টগ্রামের নেতৃত্বস্হানীয় সংগঠক, নিখিল বঙ্গ চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক,পুর্ব পাকিস্তান রাষ্ট্রবিজ্ঞান সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি, ঢাবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি,সিনেট সদস্য, একাডেমিক কাউন্সিলরের সাবেক সদস্য,পুর্ব পাকিস্তান বাংলা প্রচলন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম যুক্তফ্রন্ট কর্মী পরিষদের সাধারণ সম্পাদক,বাংলা একাডেমীর ১ম নির্বাচিত কমিটির সদস্য,সাপ্তাহিক ইঙ্গিত,দ্যুতি ও সৈনিক পত্রিকার সম্পাদক হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেছে। সভায় বক্তারা এ খ্যাতিমান ভাষাসৈনিক ও শিক্ষাবিদকে মরোণত্তর মহান একুশে পদকে ভুষিত করার দাবী জানান।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies