শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
আসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যুঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তন
অপরাধ দক্ষিণ চট্টগ্রাম দেশের খবর

বাঁশখালীতে মেজাবন খেয়ে বাড়ি ফেরার পথে মোটর সাইকেলের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

IMG 20210212 181531
শেয়ার করুন:

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার দক্ষিন জলদী ৯ নং ওয়ার্ডের পৌরসভার প্যানেল মেয়র দেলোয়ার হোসেনের বাড়ির সামনে মেজবান খেয়ে রাস্তা পারাপার হওয়ার সময় মোটর সাইকেলের ধাক্কায়  মনোয়ারা বেগম  (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় দিকে এ দুর্ঘটনাটি ঘটে। সে একই এলাকার দক্ষিন জলদী ৯ নং ওয়ার্ডের বেলাইয়্যাবর বাড়ী ভ্যান চালক আব্দুস শুক্কুরের স্ত্রী। নিহত মনোয়ারা ২ মেয়ে সন্তানের জনক ।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত মনোয়ারা বেগম পাশ্বর্বতী সমাজসেবক কামরুল ইসলামের মায়ের ফাতেহার মেজবান খেয়ে বাড়ি ফেরার পথে বাঁশখালী পিএবি প্রধান সড়ক পার হওয়ার সময় দক্ষিনে দিকে থেকে অাসা মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে।  স্থানীয় রা তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসাক ডাঃ শর্মিলা তুহিন তাকে চট্টগ্রাম চমেক হাসপাতালে প্রেরন করলে সেখান থেকে তাকে চট্টগ্রাম চমেক হাসপাতালে নেওয়ার পথে গুনাগরি এলাকায় তার মৃত্যু হয়। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সফিউল কবীর বলেন, দক্ষিন জলদী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক গৃহবধূ  নিহত হয়েছেন। মোটরসাইকেল  টি আটক করা হয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Powered by Done 5 Technologies