রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলার মামলা: বাদীকে হত্যার হুমকি, ৮ জন গ্রেপ্তারউৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৬কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরে
অপরাধ চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম

বাঁশখালীতে ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যার প্রতিবাদে মানববন্ধন।

IMG 20210319 115611
শেয়ার করুন:

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আন্দোলনে নেমেছেন চাম্বল বাজারের ব্যবসায়ীরা। শুক্রবার (১৯ মার্চ) সকালে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।IMG 20210319 WA0003 উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী,চাম্বল বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ( ও বল্ক), ইসমাইল চৌধুরী, সাধারন সম্পাদক ফখরুদ্দীন মোহাম্মদ তারেক, সাধারন সম্পাদক (সি ব্লক) বিনয় ভুষন নাথ, সভাপতি (বি ব্লক) বশির আলম, সাইফুল ইসলাম, ইউপি সদস্য ছৈয়দ নুর,রেজাউল করিম,মোহাম্মদ জালাল,মৌলানা কাইছার,ফারুক চৌধুরী, বশির আহমদ,খলিলুর রহমান,আরিফ উদ্দীন,জাগের, মোঃ ইলিয়াছ চৌধুরী, আমির, নাছির উদ্দীন প্রমূখ। IMG 20210319 WA0007উল্লেখ্যঃ গত মঙ্গলবার (১৬ মার্চ) মঙ্গলবার রাতে চাম্বল বাজার থেকে দোকান বন্ধ করে পায়ে হেঁটে নিজ বাড়িতে যাওয়ার পথে চাম্বল উচ্চ বিদ্যালয়ের সামনে মোঃ নুরুল ইসলাম (৩৫) নামে এক মুরগি ও ডিম ব্যবসায়ীকে
পথরোধ করে হামলা চালায় কয়েকজন ছিনতাইকারী। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে নগদ প্রায় ৩-৪ লাখ টাকা ছিনতাই করে তারা। ছুরিকাঘাত কারার পর তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
নিহত নুরুল ইসলাম চাম্বল বাজারের মুরগি ও ডিম ব্যবসায়ী আব্দুর রহমানের পুত্র। তিনিও তার বাবার সাথে একই ব্যবসা করতেন।

বক্তারা নুরুল ইসলামের প্রকৃত খুনিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Powered by Done 5 Technologies