Take a fresh look at your lifestyle.

সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

0

 

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়ার ছদাহা রাজঘাটা এস আই পার্ক কমিউনিটি সেন্টার এলাকায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় মোটরসাইকেলের দুই আরোহী। শনিবার (২০ মার্চ) সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- লোহাগাড়ার সুখছড়ি এলাকার আব্দুল রহমানের ছেলে ওবাদুল হক (৩০) পদুয়া ইউনিয়নের জংগল পদুয়া এলাকার মোঃ ওসমানের ছেলে মোঃ নোমান (২২)

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রব বলেন,খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে মাইক্রোবাসটিকে আটক করে থানায় নিয়ে আসেন। তবে মাইক্রোবাসের চালক পলাতক রয়েছে।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.