রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএসুস্থ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের বাইরের সেবাপ্রতিষ্ঠানের বিকাশ প্রয়োজনভারত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ: আইনমন্ত্রী
জাতীয়

এবারও জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা

204912 bangladesh pratidin Fitra
শেয়ার করুন:

রমজানে এ বছরও বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ৭০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরও সর্বনিম্ন ৭০ টাকাই ছিল তবে সর্বোচ্চ ছিল ২ হাজার ২০০ টাকা।

বুধবার (২১ এপ্রিল) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই হার নির্ধারণ করা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, ইসলামি শরিয়ত মতে সামর্থ্য অনুযায়ী আটা, খেজুর, কিসমিস, পনির ও যবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়।

আটার ক্ষেত্রে এর পরিমাণ ১ কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা)। খেজুর, কিসমিস, পনির ও যবের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রামের (এক সা) মাধ্যমে সাদকাতুল ফিতর (ফিতরা) আদায় করতে হয়।

এসব পণ্যের বাজারমূল্য হিসাব করে সর্বোচ্চ ও সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে বলে জানান মাওলানা মিজানুর রহমান।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies