শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীবিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যুআয়াতুল কুরসি’ খোদাই করা গয়নায় বিপাকে কারিনা কাপুরহাসিনা দেশে ফিরলে কী হবে জানালেন অ্যাটর্নি জেনারেলপ্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান টিআইবিরদক্ষ কর্মী তৈরিতে আইএলওর সঙ্গে কাজ করবে চট্টগ্রাম চেম্বারশেখ হাসিনা ফিরতে চাইলে বাধা কোথায়, প্রশ্ন তথ্য উপদেষ্টার৪০ লাখ জাল সিগারেটের স্ট্যাম্প, ৪৬ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা
মিরসরাই

কৃষকের ধান কেটে দিলো মিরসরাই উপজেলা ছাত্রলীগ

received 293538962362062
শেয়ার করুন:

 

মিরসরাই প্রতিনিধিঃশিহাব উদ্দিন শিবলু। করোনার মহামারি ঠেকাতে ‘লকডাউন’ পরিস্থিতিতে শ্রমিক না পেয়ে বিপাকে পড়া কৃষকের ধান কেটে দিলো চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রলীগ।

আজ ২৫ এপ্রিল রবিবার মিরসরাই উপজেলার দুর্গাপূর ইউনিয়নের দূর্গাপূর গ্রামের প্রান্তিক কৃষকদের জমির ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক মাসুদ করিম রানা,যুগ্ম আহ্বায়ক একরামুল হক সোহেল, আরিফুল ইসলাম, ইকবাল নাহিদ, মিথুন শর্মা সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ ধান কাটায় অংশ নেয়।

ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা বলেন, করোনার কারণে গ্রামের কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না।তাই আমরা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির আলোকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নির্দেশনায় আমাদের আগামীর এমপি মাহবুব রহমান রুহেল এর পরামর্শে নিজেরাই কৃষকের ধান কেটে দিচ্ছি।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies