Take a fresh look at your lifestyle.

বোয়ালখালীতে পানির সংকট তীব্র আকার ধারন করছে

0

 

প্রভাস চত্রবর্ত্তী, বোয়ালখালী। বোয়ালখালী পানির তীব্র সংকট দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তন, প্রকৃতির বিরূপ প্রভাব ও ব্যাপক হারে ভূ-গর্ভস্থ পানি উত্তোলন করায় এ অঞ্চলে অবিশ্বাস্য হারে নামছে পানির স্তর।
ভূগর্ভস্থ পানির পরিমাণে বেশি নিচে নেমে যাওয়ায় এরই মধ্যে অকেজো হয়ে পড়েছে বেশির ভাগ হস্তচালিত নলকূপ।

এর ফলে বৈশাখের এই তীব্র খরতাপে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট।

পানির স্তর নিচে নামতে থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সংশ্লিষ্টরা।
বোয়ালখালী পৌর এলাকা সহ কয়েকটি ইউনিয়নে পানির সংকট পরিলক্ষিত হচ্ছে। অনেকে বিভিন্ন শিল্প কারখানায় গভীরে নলকূপ স্হাপনের ফলে এ সংকট বলে মনে করছে।তবে বর্ষার মৌসুমে পানি সংকট কিছুটা হলে সমাধান হবে বলে বিশ্বাস সকলের।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.