Take a fresh look at your lifestyle.

কক্সবাজার শহরের ত্রাস সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম তিন সহযোগি নিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ পুলিশের হাতে গ্রেফতার।।

0

 

আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি।।
কক্সবাজার শহরে ত্রাস আইন শৃঙ্খলা বাহিনীর খাতায় ‘মোস্টওয়ান্টেড’ ১০ মামলার পলাতক আসামি সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম (২৫) কে তার তিন সহযোগিসহ গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মোবাইল সেট, কিরিচ ও রামদা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১ মে) সকাল সাড়ে ৬টার দিকে শহরের লাইট হাউজ সিকদারপাড়া মাটিয়া তলীস্থ শ্বশুরবাড়ি থেকে সাদ্দামকে গ্রেফতার করা হয়।

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলি জানান, সাদ্দামের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতাসহ ১০ টি নিয়মিত মামলা রয়েছে।

গ্রেফতার সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব অপরাধীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিবির ওসি।

Leave A Reply

Your email address will not be published.