রবিবার, ১ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
আসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যুঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তন
Uncategorized

বাঁশখালীর সাধনপুরে ৫ শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

IMG 20210503 WA0004
শেয়ার করুন:

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুরে ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে চট্টগ্রাম জেলা প্রসাশন উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি মোকাবেলায় জরুরী মানবিক সহায়তা হিসেবে দু:স্থ ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। আজ সোমবার (৩ এপ্রিল) সকালে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী ত্রাণ কার্য নগদ অর্থ সহয়তা বিতরণ করা হয়েছে।

বাঁশখালীর সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দীন চৌধুরী খোকার সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার বাঁশখালী উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক হিরু ,ইউনিয়ন পরিষদের সচিব নোবেল ভট্রাচার্য্য,প্যানেল চেয়ারম্যান করোনাময় ভট্রাচায্য, ইউপি সদস্য আলমগীর বাদশা,ইউপি সদস্য আব্দুল হক,আব্দুর রহমান,শওকত আলী,আব্দুল ওয়াহাব,আজিজুল হক,সংরক্ষিত ইউপি সদস্য জিল্লুন নিছা,অর্পনা চৌধুরী, খুরশিদা বেগম সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগন সহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পবিত্র রমজান উপলক্ষে ৫ শত পরিবারের মাঝে নগদ ত্রাণ কার্য নগদ অর্থ সহয়তা বিতরণ করা হয়েছে।

IMG 20210503 WA0007এ সময় চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দীন চৌধুরী খোকা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে চট্টগ্রাম জেলা প্রসাশনের উদ্যোগে বাঁশখালী বাসীর প্রিয় নেতা মাননীয় সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর দিক নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি মোকাবেলায় জরুরী মানবিক সহায়তা হিসেবে দু:স্থ ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। আমি আমার ২ নং সাধনপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাঁশখালী সংসদ সদস্যকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি।

Powered by Done 5 Technologies