মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালীঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পৌরসদরস্থ ভাদালিয়া হারুন বাজার ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন আজ মঙ্গলবার (২২ জুন) ২১ ইং সকাল ১১ টায় ভাদালিয়া হারুন বাজারের পূর্ব পার্শ্বে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এজেন্ট ব্যাংকিং হারুন বাজার শাখার মেসার্স এইচ আর এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী কাজী মুহাম্মদ মনছুরুল হক সভাপতিত্বে
প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আনছুর আলী তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাঁশখালী শাখার জুনিয়র অফিসার মোহাম্মদ জোবাইর উদ্দীন,মোঃ শাহাদত হোসাইন,মাওলানা কামাল উদ্দীন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান তালুকদার,মাওঃ আব্দুল মাবুদ,কাজী মোঃ শওকত,কাজী শাহাব উদ্দীন,
ব্যবসায়ী জাহাঙ্গীর সাওঃ,মাওলানা রিদুওয়ান, মোছলেহ উদ্দীন, মোঃ ছমুদুল হক,মাষ্টার আব্দুর রহিম,মোঃ ইব্রাহীম মানিক প্রমূখ সহ এলাকার গর্ণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এজেন্ট ব্যাংকিং হারুন বাজার শাখার মেসার্স এইচ আর এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী কাজী মুহাম্মদ মনছুরুল হক বলেন,আজ থেকে ইসলামী ব্যাংকের ভাদালিয়া হারুন বাজার এজেন্ট ব্যাংকিং শাখা অত্র এলাকার সর্বস্থরের মানুষের ব্যাংক হিসাবে গণ্য হবে এবং উক্ত শাখা থেকে সরল ও পৌরসদরের পশ্চিম অঞ্চলের মানুষকে সময়, শ্রম ও অর্থ নষ্ট করে ৩-৪ কিলোমাটার উপজেলা সদরে গিয়ে ব্যাংকিং সেবা নিতে হবে না ঘরে বসে ব্যাংকিং সেবা ভোগ করতে পারবে।পাশা পাশি উপকূলীয় অবহেলিত জনগোষ্টি পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা এই শাখা থেকে উপভোগ করতে পারবে। এই এজেন্ট ব্যাংক গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে দিনরাত পরিশ্রম করে যাবে এই শাখাটি। তিনি ব্যাংকিং সেবা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ইসলামী ব্যাংকের সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণের জন্য এলাকার সর্বস্তরের মানুষকে ইসলামী ব্যাংক হারুন বাজারের এজেন্ট ব্যাংকে একাউন্ট খুলার আহ্বান জানান।