G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বাঁশখালীর এমপির গাড়ী চালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন।

0

গত ৮ জুলাই দৈনিক মানবকণ্ঠের ১২ পৃষ্টায় চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর ব্যক্তিগত গাড়িচালক সুভাষ দাশ ও তার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ করে বিপাকে পড়েছেন বাহারছড়া ইউনিয়নের এক জেলে পরিবার। উক্ত মিথ্যা ভুয়া সংবাদে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সুভাষ সুভাষ দাশ ও তার সহযোগীরা সশস্ত্র হামলা করে মর্মে প্রকাশিত নিউজটি সম্পর্ণ মিথ্যা ও বনোয়াট ভিত্তিহীন। উক্ত প্রকাশিত নিউজে প্রকৃত ঘটনা উল্লেখ না করে মনগড়া বিভ্রান্তিকর নিউজ পরিবেশন করা হয়েছে এবং বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর মান সম্মান ক্ষুন্ন করতে ওনার নাম জড়িয়ে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে।

প্রকৃত ঘটনাটি হচ্ছে বিগত ৪-৫ বছর পূর্বে খানখানাবাদ এলাকার নজরুল ইসলামের কাছ থেকে ৮ শতক জায়গা ক্রয় করে এমপি ব্যক্তিগত ড্রাইভার সুভাশ দাশের পিতা লক্ষী রঞ্জন দাশ । তারা জায়গাটি ক্রয় করে দখলে থাকা অবস্থায় বিগত কয়েকদিন র্পূূবে চর্তুর পাশ্বে বাঁশের ঘেরা দেওয়ার সময় স্থানীয় রবি দাশ গং বাঁধা প্রদান করে এবং বিভিন্ন হুমকি দমকি দিয়ে গায়ের জোরে জায়গাটি দখল করার চেষ্টা করে। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ, বাঁশখালী থানা সহ বেশ কয়েকবার কাগজ পত্র পর্যালোচনা করে লক্ষী রঞ্জন দাশের পক্ষে রায় দেয়। কিন্তু রবি দাশ গং তা অমান্য কারে জোরপূর্বক জায়গাটি দখল করার চেষ্টা করে এবং কোন এক সময় সুভাশ দাশ বাড়িতে গাছ কাটার সময় তোলা ছবি ধারণ করে উক্ত নিউজে দেওয়া হয়েছে।

যাহা বিভ্রান্তিকর। এই ঘটনার সাথে এমপি মহোদয়ের কোন সম্পৃক্ত নাই। তিনি এ বিষয়ে অবগত নয়। শুধু এই দুস্কিতিকারীরা এমপি মহোদয়ের নাম ব্যবহার করে প্রকৃত ঘটনা আড়াল করতে উঠে পড়ে লেগেছে। তারা এমপি মহোদয়ের মান ইজ্জত এবং আমাকে প্রতিপন্ন করার জন্য এই নিউজটি উদ্দেশ্য প্রণোদিতভাবে করানো হয়েছে। এই নিউজটি সম্পূর্ন মিথ্যা বানোয়াট। এই নিউজ প্রকাশিত হওয়াার পর আমরা উক্ত পত্রিকার বাঁশখালীপ্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তাহেরের সাথে নিউজের সত্যতা নিয়ে যোগাযোগ করলে তিনি আমাদের কে জানান এই ভুয়া নিউজটি তার প্রেরিত নিউজ নয়। তখন খবর নিয়ে আমরা জানতে পারি এই নিউজটি সর্ম্পূণ উদ্দেশ্য প্রণোদিত।

উক্ত নিউজে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বাঁশখালী থানা প্রসাশনের নাম জড়ানো হয়েছে! অথচ উক্ত নিউজে স্থানীয় মেম্বার, চেয়ারম্যান ও থানা প্রশাসনের কোন বক্তব্য ছাড়া দায়সারা নিউজ করে।
পরে আবার মাননীয় সংসদ সদস্য ও তার সরকারী পিএস-১ রাসেল ভাইয়ের ম্যাসেন্জারে ভদ্র সাজে এই কতিত অনলাইন বোম্বা ফেইসবুক সাংবাদিক! পরক্ষনে দেখা গেলে এই নিউজ গেছে Ujjal Biswas মেইল আইডি থেকে Forward করে জসিম উদ্দীন এই নিউজটি দৈনিক মানবকন্ঠে প্রকাশিত করে! মাননীয় এমপি আলহাজ্ব মোস্তাফিজ রহমান চৌধুরী বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত প্রতিনিয়ত!

এ বিষয়ে দৈনিক মানবকণ্ঠের বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি মুহাঃ মিজান বিন তাহের বলেন, এই নিউজটি আমার প্রেরিত নিউজ নয়। এই নিউজটি এমপি মহোদয়ের মান সম্মান ক্ষুন্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছ। আমার অজান্তে বাঁশখালীর এক কতিত ভুয়া সাংবাদিক দৈনিক মানবকণ্ঠের চট্টগ্রাম ব্যুরো সাথে আতাঁত করে অর্থের বিনিময়ে নিউজটি প্রকাশিত করেছে। আমি নিউজটি দেখার পর হতবাক। এই মিথ্যা ভিত্তিহীন নিউজে চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর নাম জড়িয়ে সংবাদ পরিবেশন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আর যে বা যারা বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি নাম দিয়ে এই মিথ্যা ও ভুয়া নিউজ পরিবেশন করেছে, তাদের বিরুদ্ধে পত্রিকা কতৃপক্ষ সহ প্রশাসনের নিকট আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি।

Leave A Reply

Your email address will not be published.