শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৬কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরেসাতকানিয়ায় নারীকে হত্যাচেষ্টার অভিযোগ, দুই দিনেও মামলা নেয়নি পুলিশ
জাতীয়

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২২০ জনের মৃত্যু,আক্রান্ত ১৩৭৬৮ জন

0124
শেয়ার করুন:

 

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মারা গেলেন ১৬ হাজার ৬৩৯ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৭৬৮ জন, যা করোনার ইতিহাসে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে শনাক্ত বেড়ে দাঁড়াল ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জনে।

আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৬৭টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩১ দশমিক ২৪ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ২০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮ লাখ ৮১ হাজার ৫২১ জন।

এর আগে গতকাল রবিবার দেশে করোনায় ২৩০ জনের মৃত্যু হয়, যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ ছাড়া গতকাল করোনা শনাক্ত হয় ১১ হাজার ৮৭৪ জনের। সেদিন করোনা শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৬৭ শতাংশ।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies