বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ এলাকায় এক নারী কবিরাজকে দা দিয়ে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এসময় বাঁধা দিতে গিয়ে আহত হয়েছেন আরো তিনজন। সোমবার (১২ জুলাই) সকালে উপজেলার শীলকূপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের টাইম বাজারের পশ্চিমে দাস পাড়া এলাকার মোস্তাক আহমদের বাড়ীতে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নিহত হয় মোস্তাক আহমদের স্ত্রী ফাতেমা বেগম (৪০)। গুরুতর আহত হয় ফাতেমার কন্যা জান্নাতুল ফেরদৌস (২২), তাদের বাড়ীতে থাকা আত্মীয় রাবেয়া বেগম (৪০) ও তার কন্যা মায়েশা বৃষ্টি (৯)। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের কে উদ্ধার কে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুত্বর আহত ফাতেমা বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে ফাতেমা বেগমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক এহছান কে (২৪) কে আটক করে বাঁশখালী থানা পুলিশ। সে শীলকূপ ৬ নং ওয়ার্ড মাইজ পাড়া এলাকার ইব্রাহীমের পুত্র। 
স্থানীয় ও আহতের পরিবার সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে ফাতেমা বেগম কবিরাজ (হাজিরা) দেখার কাজ করে। সোমবার সকালে তার কাছে এহসান নারিকেল (ঢাব) পরার জন্য আসেন। সেখানে এহসান নিহত নারী কবিরাজ ফাতেমা কে বলেন, আমি এক মেয়েকে ভালবাসি । তাকে আমি পেতে চাই।
এই কথা শুনে নারী কবিরাজ ফাতেমা ডাব পরা দিতে অসম্মতি জানালে মুহূর্তেই ক্ষীপ্ত হয়ে তার বাড়ীতে রান্নার কাজে ব্যবহৃত দা দিয়ে ফাতেমাকে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত করে। প্রথমে বাড়িতে, পরে বাড়ি থেকে বের করে রাস্তায় দা দিয়ে ঘাড়ে, পিঠে, মাথায় জখম করে। বাধা দিতে গিয়ে পরে বাড়িতে থাকা আরো তিনজনকে কুপিয়ে জখম করে সে।’
বাঁশখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীর, শীলকূপে নিহত হয়েছেন এক নারী। এ ঘটনার সাথে জড়িত এহছান নামে এক যুবককে আটক করা হয়েছে।