G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বাঁশখালীতে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের গৃহবধুর মৃত্যুর অভিযোগ !

0

 

বাঁশখালী (চট্টগ্রাম )প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁকুরিয়া ইউনিয়নের চাঁনপুরে এলাকায় আইরিন আকতার (২৪) কে স্বামী ও শ্বশুর বাড়ী লোকজনের শারিরীক নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৪ জুলাই) স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের শারীরিক নির্যাতনের পর পর অসুস্থ হয়ে পড়লে শ্বশুরবাড়ির লোকজন আইরিনকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করেন। গৃহবধূর মৃত্যুর ঘটনার বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহেদ মোঃ সাইফুদ্দিন। তিনি বলেন, গৃহবধূর লাশ পেলে শ্বশুরবাড়ির লোকজন হাসপাতাল থেকে পালিয়ে গেছে। পরবর্তীতে আমরা
আনোয়ারা থানা পুলিশ কে খবর দিয়। পুলিশ এসেই লাশ ময়নাতদন্তের নিয়ে যায়।

রবিবার (২৫ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের লাশের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পুলিশ আইরিনকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

নিহতের পরিবার সূত্র জানা যায়, সাধনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ সাধনপুর এলাকার আবু ছালেক এর মেয়ের সাথে ৫ বছর পূর্বে পুকুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চন্দ্রপুর ১৪নং মাঠ এলাকার আহমদ হোসনের ছেলে সিএনজি অটোরিক্সা চালক মোঃ হারুন এর সাথে বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন বিষয় নিয়ে তার স্ত্রী আইরিনকে নির্যাতন করতে থাকে। তাদের সংসারে ৩ বছরের ও ৪ মাসের ২টি সন্তান রয়েছে।

পুকুরিয়া ইউনিয়ন পরিষদ সদস্য আমজাদ হোসেন বলেন, চাঁদপুর ১৪নং মাঠ এলাকায় গৃহবধুর মৃত্যুর সংবাদ শুনেছি। তাদের পারিবারিক ঝামেলা ছিল। কিভাবে মৃত্যু হয়েছে আমি জানিনা।

বাঁশখালীর রামদাসহাট পুলিশ তদন্ত কেন্দ্রে উপ পরিদর্শক( এসআই) রাকিব্বুল ইসলাম বলেন, নিহত আইরিন আকতার এর লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট আসলে জানতে পারবো।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীর বলেন, পুকুরিয়ায় ১ গৃহবধুর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। পবিরারের পক্ষ এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে কিভাবে মৃত্যু হয়েছে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে

Leave A Reply

Your email address will not be published.