প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: বোয়ালখালী উপজেলায় আগামী ৭ আগস্ট থেকে ১০টি ইউনিয়ন প্রথম পর্যায়ে সকল ইউনিয়নের পুরাতন (১নং ওয়ার্ড) ১, ২ ও ৩ ওয়ার্ডের অগ্রাধিকার ভিত্তিতে বয়স্ক, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধাসহ ১৮ বছরের উর্দ্ধে সকলকে করোনা টিকা দেয়া শুরু হবে।

করোনা টিকা ইউনিয়নে প্রথম পর্যায়ে টিকাদান পরিচালনার লক্ষ্যে প্রস্তুতি সভা ৪ আগস্ট উপজেলা অপরাজিতা হল রুমে সহকারি কমিশনার ভূমি তাহমিনা আকতার সভাপত্বিতে ও উপজেলা স্বাস্থ্য ও প কাযক্রাম পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জিল্লুর রহমানের সঞ্চনালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, ওসি আবদুল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা প্রল্পপ কর্মকর্তা মোঃ ইসমাইল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জসিম উদ্দীন, চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, চেয়ারম্যান শফিউল আলম সেফু, চেয়ারম্যান আবদুল মান্নান, বোয়ালখালী সাংবাদিক নজরুল ইসলাম, উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই এস এম জিহাদ বাবলু সহ ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত ছিলেন।
১০টি ইউনিয়ন পর্যায় কোভিট-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের সিডিউল প্রকাশ করা হয়েছে
উপজেলার ১০টি ইউনিয়ন পর্যায় কোভিট-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের সিডিউল প্রকাশ করা হয়েছে- কধুরখীল ইউনিয়নের পশ্চিম কধুরখীল স্কুল- ৭ ও ৯ আগস্ট টিকাদান শুরু হবে। পশ্চিম গোমদন্ডী- ইউনিয়ন পরিষদ ভবন- ৭ ও ৯ আগস্ট। লালমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-১০ আগস্ট। পূর্ব গোমদন্ডী- মতিয়র রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭ আগস্ট। উত্তর গোমদন্ডী উচ্চ বিদ্যালয় ৯ আগস্ট। গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় ১০ আগস্ট। শাকপুরা ইউনিয়নঃ তাজিদিয়া মাদ্রাসা-৭, ৮ ও ১০ আগস্ট। সারোয়াতলী ইউনিয়ন- সারোয়াতলী নুর মোহাম্মদ উব্রাহিম উচ্চ বিদ্যালয়-৭ ও ৮ আগস্ট।
ইউনিয়ন পরিষদ ভবন- ১০ আগস্ট।
পোপাদিয়া ইউনিয়ন- আকুবদন্ডী ওয়ারেছ মোহছেনা উচ্চ বিদ্যালয়-৮,৯ ও ১১ আগস্ট। চরণদ্বীপ ইউনিয়ন- আব্বাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-৭, ৯ ও ১০ আগস্ট। শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন-এমদাদুল উলুম মাদ্রাসা-৮, ৯ ও ১১ আগস্ট। আমুচিয়া ইউনিয়ন- কাশি মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়-৮,৯ ও ১১ আগস্ট। আহল্লা করলডেঙ্গা- করলডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়-৭, ৮ ও ১০ আগস্ট।
ইউনিয়ন পর্যায়ে ১৮ বছরের উর্দ্ধে হলেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকলে করোনার টিকা নেওয়া যাবে না।
প্রতিদিন সকাল-৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রতিটি টিকা কেন্দ্রে ইউনিয়নের পুরাতুন ১নং ওয়ার্ড (নতুন ১, ২ ও ৩ নং ওয়ার্ডের) অগ্রাধিকার ভিত্তিতে বয়স্ক, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধাসহ ১৮ বছরের উর্দ্ধে সকলকে করোনা টিকা দেয়া যাবে। পরর্বতীতে সকল ওয়ার্ডে পর্যায়ক্রমে টিকাদান পরিচালিত হবে জানান হয়।