G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বাঁশখালীতে কয়লাবিদ্যুৎকেন্দ্রে চীনা শ্রমিক নিখোঁজ

0

 

চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন কয়লাবিদ্যুৎকেন্দ্রে একজন চীনা শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার দুপুর থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না। আজ বুধবার ওই বিদ্যুৎকেন্দ্র সূত্রে এ তথ্য জানা গেছে।

ওই শ্রমিকের নাম জি কুইনজেন। তিনি ওই কেন্দ্রে পাইপ বসানোর কাজে নিয়োজিত মাউমিং কোম্পানির উপঠিকাদার সিপিপি কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি কয়লাবিদ্যুৎকেন্দ্রে সাগরপাড়ে পাইপলাইনে কাজ করতেন। তাঁর আনুমানিক বয়স ৩৪ বছর।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা একটার পর নির্মাণাধীন কয়লাবিদ্যুৎকেন্দ্রে একজন চীনা শ্রমিককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায় খুঁজেও পাওয়া যায়নি।

বাঁশখালী সদর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে এস আলম গ্রুপের মালিকানায় এস এস পাওয়ার প্ল্যান্ট নামে এই বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে। চীনা প্রতিষ্ঠান সেফকো থ্রি পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এখানে অর্থায়ন করেছে। এখানে প্রায় ছয় হাজার শ্রমিক কাজ করছেন।
শ্রমিক নিখোঁজ সম্পর্কে এস এস পাওয়ার প্ল্যান্টের প্রধান সমন্বয়ক ফারুক আহমেদ বলেন, বেলা একটার পর থেকে জি কুইনজেনকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁকে খুঁজে বের করতে অভিযান চলছে।

এ বিষয়ে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. হুমায়ূন কবির বলেন, ‘কয়লাবিদ্যুৎকেন্দ্রের চীনা শ্রমিক নিখোঁজের খবর আমরা পেয়েছি। আমরা ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।’
সি-তাজ২৪.কম/এস.টি

 

Leave A Reply

Your email address will not be published.