G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

১২আগস্ট থেকে মডার্নার প্রথম ডোজ বন্ধ হচ্ছে,চলবে সিনোফার্ম

0

 

দেশে কোভিড টিকার মজুদে তুলনামূলক কম থাকা যুক্তরাষ্ট্রের মডার্নার টিকার প্রথম ডোজ প্রয়োগ বন্ধ করে দেওয়া হচ্ছে, এখন প্রথম ডোজ চীনা কোম্পানি সিনোফার্মের টিকা দিয়েই চালিয়ে
নেওয়া হবে।

বৃহস্পতিবার থেকে মডার্নার টিকার প্রথম ডোজ বন্ধ রেখে একই দিন থেকে এ টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু করতে মঙ্গলবার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তবে যেসব স্থানে মর্ডানার টিকার প্রথম ডোজ এখনও রয়েছে, তা যেন দ্র‍ুত দিয়ে ফেলা হয়।
বাংলাদেশে মডার্নার কোভিড টিকা এসেছ কোভ্যাক্সের মাধ্যমে। এ পর্যন্ত এই টিকা পাওয়া গেছে ৫৫ লাখ ডোজ। বর্তমানে সারাদেশে গণটিকাদানের যে কর্মসূচি চলছে, তা মডার্না ও সিনোফার্মের উপর নির্ভর করেই চলছে।
আগামী শনিবার থেকে সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ শুরু করতে স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়। এতে আরও বলা হয়, “আগামী ১৪ অগাস্ট থেকে সারাদেশে আবশ্যিকভাবে সিনোফার্মের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া আরম্ভ করতে হবে। এ লক্ষ্যে সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী দ্বিতীয় ডোজের ভ্যাকসিন শিগগিরই পাঠানো হবে।”

সরকারের হাতে এখন সিনোফার্মের টিকাই সবচেয়ে বেশি রয়েছে। সিনোফার্মের সাড়ে ৭ কোটি ডোজ কেনার চুক্তি সরকার করেছে। তার মধ্যে ৭০ লাখ ডোজ টিকা ইতোমধ্যে সরকার হাতে পেয়েছে। এছাড়া চীন সরকারের উপহার হিসেবে আসা ১১ লাখ ডোজ মিলিয়ে সিনোফার্মের টিকা এসেছে ৮১ লাখ ডোজ।
কোভ্যাক্সের মাধ্যমে সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা মঙ্গলবার রাতেই আসছে দেশে। কোভ্যাক্স থেকে ফাইজার-বায়োএনটেকের তৈরি ১ লাখ ৬২০ ডোজ টিকাও বাংলাদেশে এসেছে।
আর যে কোভিশিল্ড দিয়ে গত ফেব্র‍ুয়ারিতে টিকাদান শুরু হয়, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ২ চালানে ৭০ লাখ ডোজ টিকাই কেবল এসেছিল। তার সঙ্গে ভারত সরকারের উপহার হিসেবে পাওয়া গিয়েছিল আরও ৩২ লাখ ডোজ।
তখন প্রথম ডোজ নেওয়ার পর যারা আটকে গিয়েছিলেন, তাদের জন্য ব্যবহার করা হচ্ছে কোভ্যাক্স থেকে পাওয়া অ্যাস্ট্রাজেনেকার টিকা। জাপান থেকে এই টিকার ১৬ লাখ ৪৩ হাজার ডোজ এসেছে বাংলাদেশ।
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.