G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বাঁশখালীতে ১৭ হাজার ৮ শত পিস ইয়াবা ও ৩০ লিটার চোলাই মদ সহ আটক ৪

0

 

মুহাম্মদ.মিজান বিন তাহের

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে ১৭ হাজার ৮ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে বাঁশখালী থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। থানা সূত্রে জানা যায়, শনিবার (১১ সেপ্টেম্বর ) সন্ধা সাড়ে ৭ টা এবং রাত সাড়ে ৮ টার দিকে পৃথক পৃথক অভিযানে বাঁশখালী থানাধীন দক্ষিন পুঁইছড়ি (আনোয়ারা- বাঁশখালী – পেকুয়া) আঞ্চলিক মহাসড়কে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম এর নেতৃত্বে এসআই( নিঃ) মোঃ মাসুদ সঙ্গীয় ফোর্সসহ পুঁইছুড়ি এলাকায় অভিযানে চালিয়ে ১৬৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বান্দরবন জেলার লামা আব্দুল্লাজিরী পাপিয়াখালী ২ নং ওয়ার্ড এলাকার মৃত গিয়াস উদ্দীনের স্ত্রী ওয়াছ খাতুন (৫০) ও অপর দিকে পৃথক অভিযানে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজার জেলার উখিয়া কুতুব পালং ক্যাম্প (ক্যাম্প নং-০৬), মাঝি নরুল বশর এলাকার রশিদ আহমদের পুত্র আবুল কালাম (৩০) কে আটক করা হয়।

অপর দিকে বাঁশখালী থানার এসআই( নিঃ)/মোঃ মাহবুব হোসেন সঙ্গীয় এএসআই আব্দুল খালেক ও ফোর্সসহ রাত ৯ টার দিকে গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে জঙ্গল জলদী দিঘীরপাড় পাকা রাস্তার উপর থেকে ৩০ লিটার চোলাই মদসহ জঙ্গল জলদী চুম্মাপাড়া এলাকার মোস্তফা আলীর পুত্র নুর আলম(৩০) ও একই এলাকার মোঃ শফি আলমের পুত্র ড্রাইভার মোঃ বেলাল(১৯) কে গ্রেফতার করে থানা পুলিশ।

এ বিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ সফিউল কবীর বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পুইঁছুড়ি ফুটখালী ব্রীজের দক্ষিন পার্শ্বে বাঁশখালী- পেকুয়া আঞ্চলিক মহাসড়ক থেকে পৃথক পৃথক অভিযানে ১৭হাজার ৮ শত পিস ইয়াবা ও চোলাই মদ সহ ৪ জন কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে।

Leave A Reply

Your email address will not be published.