G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

চবির ডেপুটি রেজিস্টারকে মাদকাসক্ত ছেলের মারধর

0

পিতাকে মারধর করায় মাদকাসক্ত ছেলে মো. শাখাওয়াত শাহরিয়ার চৌধুরীকে (২৭) গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। শনিবার (২ অক্টোবর) ভোররাতে নগরের কাপাসগোলা রোডের আকবরশাহ্ লেইন থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানার এজাহার সূত্রে জানা যায়, নগরের পাঁচলাইশ থানাধীন কাপাসগোলা রোডের আকবরশাহ্ লেইনের বাসায় শুক্রবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মো. জাফরুল আলম চৌধুরী বাথরুমে অজু করার সময় মাদকাসক্ত বড় ছেলে মো. শাখাওয়াত শাহরিয়ার চৌধুরী পূর্বের ন্যায় মাদক সেবনের জন্য টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে কিল-ঘুষি ও লাথি মেরে বাথরুমে ফেলে দেয়। একপর্যায়ে চেয়ার দিয়ে আঘাত করলে মাথা ফেটে যায়। আহত অবস্থায় চিৎকার শুনে ছেলের মা ছুটে এলে তাকেও প্রাণনাশের হুমকি দেয় সন্তান।

মো. জাফরুল আলম চৌধুরীর ছোট ছেলে ও মেয়ে বাসায় এসে পিতাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। শনিবার (২ অক্টোবর) এ ব্যাপারে পাঁচলাইশ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়।-বাংলানিউজ

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, পিতাকে মারধরের ঘটনায় সন্তান শাখাওয়াত শাহরিয়ার চৌধুরীকে বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। মারধরের তার জড়িত থাকার বিষয়ে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। মাদক সেবনের টাকার জন্য পিতাকে মারধর করেছে বলে সে স্বীকার করেছে।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.