আওয়ামী লীগের উপদেষ্টা মোজাফফর হোসেন পল্টুর সাথে
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা এবং কেন্দ্রীয় সমন্বয়ক, চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান গতকাল ৪ অক্টোবর বিকাল চারটায় ঢাকার বক্স কালভার্ট রোডের ডি আর টাওয়ারের ইউনিয়ন ইন্সুরেন্সের প্রধান কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মোজাফফর হোসেন পল্টুর সাথে এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়ে মিলিত হন।
এ সময় মোজাফফর হোসেন পল্টু বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দদের বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মুক্তিযুদ্ধপরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের অবদান অনস্বীকার্য। নানা সংকট ও দুঃসময়ে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে ছিল এবং মুক্তির মন্ত্রে প্রেরণা দেয়। মোজাফফর হোসেন পল্টু আরো বলেন, বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, লালন ও বিকাশে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অবদান অনন্য। তিনি সবসময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পাশের থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক ইস্টার্ণ ট্রেড সম্পাদকমণ্ডলীর সভাপতি মুহাম্মদ আশেকুর রহমান হাশেমী ও জোটের কেন্দ্রীয় সদস্য রাজ সরকার।
সি-তাজ২৪.কম/এস.টি