G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

চুনতীর ১৯ দিনব্যাপী ৫১তম সীরতুন্নবী (সা.) মাহফিলের ৫ম দিনের আলোচনায় বক্তারা

আল্লাহর সাথে সাক্ষাতের একমাত্র মাধ্যম নামায।

0
২২ অক্টোবর জুমাবার লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫১তম সীরতুন্নবী (সা.) মাহফিলের ৫ম দিনের অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন কক্সবাজার খুরুশকুল তাফহীমুল কুরআন সিনিয়র মাদরাসার প্রভাষক আলহাজ্ব মাওলানা জয়নুল আবেদীন, গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিন, মাওলানা আহমদ বিন সালাম, গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন ও ছমদিয়া আশরাফুল উলুম মাদরাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা জসিম উদ্দিন মিসবাহ।আলোচকরা বলেন,আল্লাহর সাথে সাক্ষাতের একমাত্র মাধ্যম নামায। যে মুসলমান হয়ে আল্লাহর সাথে সাক্ষাত করতে চায়, তাকে পাঁচ ওয়াক্ত নামায জামাতের সহিত আদায় করতে হবে। জামাত সহকারে নামায পড়া হিদায়াতের রাস্তায় চলার মাঝে অন্তর্ভূক্ত। আর সুন্নাত ও নফল নামায ঘরে পড়া উত্তম, ফরয নামায মসজিতে পড়া জরুরি। ইহা নবীর সুন্নাত পদ্ধতি। আর যে ব্যক্তি পাক-পবিত্র হয়ে মসজিদে এসে জামাতের সাথে নামায আদায় করে। মাহফিলে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মুহাম্মদ এনামুল হক, হাফেজ তামজীদ আহমদ, হাফেজ মুহাম্মদ আলফাজ উদ্দীন। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন মুহাম্মদ উসাইদুর রহমান, মুহাম্মদ হাদীসুর রহমান ও মুহাম্মদ আনোয়ারুল ইসলাম। ছদরে মাহফিল ছিলেন আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদরাসা সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফজলুল হক ও চুনতী হাকিমিয়া কামিল মাদরাসা আঞ্জুমানে তোলাবায়ে সাবেকীন সভাপতি আলহাজ্ব মাওলানা মমতাজুর রহমান। মাহফিলে আরো উপস্থিত ছিলেন, চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেন, উপাধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ শাহে আলম, মাহফিল মোতওয়াল্লী পোরিষদের সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত,মিয়া মোহাম্মদ গোলাম কবির,আলহাজ্ব আবু তাহের,মসজিদে বায়তুল্লাহর কতিব মাওলানা সালাউদ্দিন হাবিবি,চুনতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন জুনু,বড়হাতিয়ার চেয়ারম্যান এম ডি জুনায়েদ, আলহাজ্ব অলী উদ্দিন,শাহজাদা তৈয়বুল হক বেদার,শাহজাদা আসমাউল ইমরাদ,মাহবুবুল হক,কাজী আরিফ,সায়ফুদ্দিন মুহাম্মদ তারেক প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.