প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন -২০২১ এর শুভ উদ্বোধন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , আয়োজিত জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন -২০২১ এর শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-০৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ মহোদয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব শামীম আরা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহাদাত হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সি-তাজ২৪.কম/এস.টি