প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী: বোয়ালখালীতে আবারও এক সংবদ্ধ চক্র অপকর্মে লিপ্ত হয়ে চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধ করে যাচ্ছে, তেমনি ডাকাতির প্রস্ততি
কালে অস্ত্র, কাজে ব্যবহ্নত সিএনজি অটোরিকশাসহ ৩জনকে হতেনাতে আটক করেছে থানা পুলিশ।
৩১ ডিসেম্বর দিবাগত ১টা ৩০মিনিটের সময় এ অভিযান পরিচালনা করেন হয়। বোয়ালখালী থানা পুলিশের দেয়া তথ্যমতে জানা যায়, উপজেলার চরখিজিরপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের অভিযানে অস্ত্র-গুলী, অপরাধের উদ্দেশ্যে ব্যবহৃত সিএনজি অটোরিকশা চট্টমেট্রো- দ-০২-৩০০১ আটক হয়।
পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
এসময় উদ্ধারকৃত অস্ত্র গুলো ০১ টি দেশীয় এলজি, ০৪ রাউন্ড কার্তূজ,০২ টি রাম দা,
০১ টি কার্টার,০১ টি লোহার রড,০১ টি প্লাস, ০১ টি প্রাইভেট সিএনজি অটোরিকশা যার রেজিষ্ট্রেশন নং- চট্টঃ মেট্রো- দ-০২-৩০০১।
গ্রেফতারকৃত আসামী হলোঃ
১মোঃ বখতেয়ার উদ্দিন রুবেল (৩২) পিতা-মৃত নুর আলম, মাতা- খুরশিদা বেগম সাং- চালিতাতলি, দারোগা বাড়ী, থানা- বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
২ মোঃ আলতাফ (৩৫) পিতা- মৃত আজাদ হোসেন, মাতা- আয়েশা বেগম সাং- ভয়ারচর ৩ নং ওয়ার্ড, থানা- হাতিয়া জেলা- নোয়াখালী, বর্তমানে – সিএন্ডবি, হামিদচর, আবুর ভাড়া ঘর, থানা- চান্দগাও, চট্টগ্রাম।
৩ ইমতিয়াজ উদ্দিন সুমন (২৮) পিতা- মুনসুর সিদ্দিকী, মাতা- ইলোয়ারা বেগম সাং- তোয়াই নগর, গহিরা, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- আতুড়ার ডিপো, থানা- বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল করিম জানান, এ ঘটনায় পৃথক ২টি মামলা দায়ের ও আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সি-তাজ২৪.কম/এস.টি