G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আলহাজ্ব আইয়ুব আলী

0

 

সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সৌদিআরব শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব আইয়ুব আলী চৌধুরী। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে স্কুলের পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি এডহক কমিটির অনুমোদন দেন। বোর্ড কর্তৃক মনোনীত কমিটিতে সভাপতি হিসেবে আলহাজ্ব আইয়ুব আলী, পদাধিকার বলে সদস্য সচিব হলেন প্রধান শিক্ষক আবু হানিফ, জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি মাওলানা মোহাম্মদ আবদুল মান্নান, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি সন্তোষ দাশ। আলহাজ্ব আইয়ুব আলীকে সভাপতি নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানিয়েছেন সাতকানিয়া লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নিজাম উদ্দিন নদভীর প্রতি।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.