লাশ হয়ে ফিরবে কেউ ভাবেনি
প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী।বোয়ালখালী পাহাড়ে বেড়াতে গিয়ে
ছড়ার চোরাবালিতে ডুবে রিদুয়ানুল ইসলাম রিজভী (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জ্যৈষ্টপুরা পাহাড়ের ছড়ায় পানিতে নামলে এঘটনা ঘটে।
নিহত যুবক রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের নদিমপুর ৭ নং ওয়ার্ড এলাকার নুর আহম্মদ ফকিরের বাড়ীর দৌলত খানের পুত্র বলে জানা গেছে ।
৫ বন্ধু মিলে ১অক্টোব শনিবার বিকালে বোয়ালখালী জ্যৈষ্টপুরার পাহাড়ে বেড়াতে গিয়ে ছড়ার চোরাবালিতে তলিয়ে যায়। দূর্ঘটনার সংবাদ পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট টিম তাকে উদ্ধার করে বোয়ালখালী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সে নগরীর একটি কারিগীর বিদ্যালয়ের ছাত্র বলে জানা যায়।
খবর পেয়ে নিহত পিতা ও মাতা বোয়ালখালীতে রাতে ছুটে আসেন। সেখানে এক হৃদয় বিদায়ক দৃশ্য সুচনা হয়।কান্নায় বাতাস ভারী হয়ে উঠে।
থানা অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক জানায়, আমরা মরদেহ মর্গে পাঠানো ব্যবস্হা করছি।
সি-তাজ২৪.কম/এস.টি