G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বোয়ালখালীতে ঘরের চাল খুলে চুরি

0

 

প্রভাসপ্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: বোয়ালখালীতে চুরির এখন নুতন কৌশল ঘরের চালখুলে চুরি,রীতিমত ভাবিয়ে তুলছে।

নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে মডান চোরেরদল।

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের খালেদ মাহমুদের ঘরে এ ঘটনা ঘটেছে। ২৯ নভেম্বর, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যরা বাড়িতে এসে এ ঘটনা দেখে রীতিমতো কপালে চোখ উঠেগেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. হাসান চৌধুরী জানান, পরিবারটির আলমারি ভেঙে চোরের দল নগদ ৩ লাখ টাকা ও ৩৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, খালেদ মাহমুদের পরিবারের সদস্যরা সোমবার সন্ধ্যায় বেড়াতে গিয়েছিলেন। এ সুযোগে পাকা বাড়ির সিঁড়ি ঘরের টিন খুলে চোরের দল চুরি করেছে। বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. মহিউদ্দিন সুমন বলেন, পুলিশ ঘটনাস্থল একটি ফাঁকা বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত ২৮ নভেম্বর রাতে উত্তর সারোয়াতলীর মিলন চক্রবর্ত্তীর (মনু ঠাকুর) ঘরে চুরি সংঘটিত হয়। পরদিন সকালে চুরির বিষয়টি বুঝতে পারেন পরিবারের সদস্যরা। মিলন চক্রবর্ত্তীর নাতি নির্জন চক্রবর্ত্তী বলেন, চোর আগেই থেকে ঘরে ঢুকে বসে ছিল। রাতে খেলা দেখা নিয়ে ব্যস্ত থাকার সুযোগে কাকি মা সাধনা চক্রবর্ত্তীর দুই ভরি স্বর্ণ নিয়ে গেছে।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.