G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

নতুন প্রজন্মকে জ্ঞান,বিজ্ঞান ও সংস্কৃতিতে প্রাগ্রসর করে তুলতে হবে-সাংসদ এন ইসলাম চৌধুরী

0

 

চন্দনাইশ ছাত্র সমিতি-চট্টগ্রাম’র উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান চন্দনাইশ লার্নিং সোসাইটি’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার নাসিম গনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল জব্বার চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নাজিম উদ্দিন চৌধুরী, রিহ্যাব চট্টগ্রাম ও চন্দনাইশ সমিতি’র বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান আব্দুল কৈয়ুম চৌধুরী, বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন’র পরিচালক মোঃ আলী আকবর, গাছবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি শেখ টিপু চৌধুরী, বরকল ইউপি চেয়ারম্যান আব্দুুর রহিম চৌধুরী,

বরমা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, বীর মুক্তিযোদ্ধা ফেরদাউছ ইসলাম খান, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম’র সাবেক ডিজিএম একরাম হোসেন, আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি লোকমান হাকিম, এএমএস ইসলামাবাদী গাজী, সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এড. এসএম সিরাজউদ্দৌল্লা, ঢাকাস্থ চন্দনাইশ সমিতির সাংগঠনিক সম্পাদক মুছা বাবু, মেরিনিয়ার আতিকুল্লাহ খান, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ফরিদুল আলম তৌহিদ, যুবনেতা আ ন ম হাসান চৌধুরী, গ্রীন হাসপাতালের উদ্যোক্তা মোঃ সোলাইমান, সরোয়ার কামাল লিটন, মো: ইদ্রিস, ব্যাংকার মো: আজগর আলী, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম, চন্দনাইশ ছাত্র সমিতি-চট্টগ্রাম’র নেতৃবৃন্দ মোঃ বোরহান উদ্দিন, বোরহান উদ্দিন গিফারী, তানভীর আহমেদ ছিদ্দিকী, আব্দুল মন্নান হৃদয়, এনাম হোসেন হিরু, জাহেদুল ইসলাম, একেএম নাঈমুদ্দিন সায়েম, তৌফিক আলম জোহাদি, আসিফ করিম সাকিব প্রমুখ। অনুষ্ঠানে এসএসসি, এইচএসসি/সমমানের পরীক্ষায় বিশেষ কৃতিত্ব অর্জনকারী প্রায় দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট সনদ দিয়ে সংবর্ধিত করে চন্দনাইশ ছাত্র সমিতি।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেন, সম্ভাবনাময় নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হতে হবে। শিক্ষার্থীদেরকে দক্ষ মানবসম্পদ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাদের মেধা, সক্ষমতা, মননশীলতা বিকাশে পারিবারিক ও সামাজিক পরিবেশ উপযোগি করে তুলতে হবে।
মফিজুর রহমান বলেন, নতুন প্রজন্মকে বিশ্ব জয় করতে হলে সংকীর্ণতার ডিঙি পেরিয়ে নিজেদেরকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

আবদুল জব্বার চৌধুরী বলেন, কৃতী শিক্ষার্থীদের মূল্যায়িতকরণের মাধ্যমে তাদের জ্ঞানস্পৃহাকে পরিস্ফুট করতে হবে।
ইঞ্জিনিয়ার নাসিম গনি বলেন, শিক্ষার্থীদেরকে এখনিই তাদের জীবনের লক্ষ্য ঠিক করে সুপরিকল্পিতভাবে জীবনকে পরিচালিত করতে হবে।
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.