চট্টগ্রাম, ২৩ ফেব্রুয়ারি সাতকানিয়ার কৃতী সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজকর্মী ও সাহিত্যপ্রেমী মরহুম মুহাম্মদ বদরুল কবির চৌধুরী সাহেব মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল ২৩ ফেব্রুয়ারি বিকেলে আন্দরকিল্লাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, সমাজের গুণী ও কৃতী মানুষের অবদান স্মরণ ও মূল্যায়ন করা হলে নতুন প্রজন্ম আলোকিত জীবনের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত হবে। বক্তারা আরও বলেন, সমাজে গুণীজনদের যথাযথ সম্মান ও কদর নিশ্চিত করা সময়ের দাবি।
বক্তারা মরহুম বদরুল কবির চৌধুরীকে একজন ক্ষণজন্মা সমাজসেবক, শিক্ষানুরাগী ও সাহিত্যপ্রেমী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে বলেন, নিজ এলাকায় শিক্ষার প্রসার ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র-এর প্রাক্তন সভাপতি ও ভাষা আন্দোলন গবেষক ছৈয়দ গোলাম নবী।
এস্মরণসভায় বক্তব্য রাখেন কোরআন গবেষক মোহাম্মদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী, কবি কুতুবউদ্দিন বখতিয়ার, ভাস্কর ডি কে দাশ মামুন, সোহেল মো. ফখরুদ-দীন, ছড়াকার আব্দুল্লাহ মজুমদার, আসিফ ইকবাল, তারিফ হোসেন, রাশেদুল ইসলাম, সঙ্গীতশিল্পী সমীর সেন, রতন ভট্টাচার্য এবং মোহাম্মদ সোহেল তাজসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে মরহুম বদরুল কবির চৌধুরীর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
সিতাজ২৪.কম/এস.টি