G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

0

দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, প্রখ্যাত শিক্ষানায়ক ও তিন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে চট্টগ্রাম নগরের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য হিসেবে নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এমবিএ প্রোগ্রামের প্রতিষ্ঠাতা হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তিনি ১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর নেতৃত্ব, সততা ও দূরদর্শিতা দেশের উচ্চশিক্ষা খাতে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হচ্ছে এবং মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর জন্য জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করা হচ্ছে।

সিতাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.