G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

১৮ মে হযরত শাহ আমানত খাঁন (রহ.)’র বার্ষিক উরশ শরীফ

0

আগামী ১৮ মে, ২০২৬ইং ১ জিলহজ্ব রোজ সোমবার শহর কুতুব, মাহবুবে রব্বানী, গাউসে ছামদানী হযরত শাহ আমানত খাঁন (রহ.)’র পবিত্র বার্ষিক উরশ শরীফ উদযাপন উপলক্ষে শাহজাদা সৈয়দ মুহাম্মদ হাবিব উল্লাহ খান মারুফ শাহ(মা.জি.আ.) এর সভাপতিত্বে শাহ আমানত দরগাহ শরীফ সংলগ্ন খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া ও ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন শেখ সাইমুন,আতাউল গনি রকি, সিফাত মোজাম্মেল,অনি,শামসুল আলম সহ দরবারের অসংখ্য ভক্ত অনুরক্তগণ উপস্থিত ছিলেন।উক্ত উরশ শরীফের কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন শরীফ, খতমে বুখারী শরীফ, খতমে গাউছিয়া, খতমে খাজেগান আদায় এবং দেশখ্যাত আলেম উলামা পীর মাশায়েখ উপস্থিত থাকবেন ।

এতে জাতি—ধর্ম—বর্ণ নির্বিশেষে সকলের আমন্ত্রিত কামনায় বিশেষ অনুরোধ জানাচ্ছেন,অত্র দরবারের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মুহাম্মদ হাবিব উল্লাহ খান মারুফ শাহ। পরিশেষে উরশ শরীফ যথাযথ মর্যাদা ও সুশৃঙ্খলার সাথে সফলভাবে সম্পন্ন করার লক্ষে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করে মোনাজাতের মাধ্যমে উক্ত প্রস্তুতি সভা সম্পন্ন হয়।
/এস.টি

Leave A Reply

Your email address will not be published.