G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

সাজিনাজ হসপিটাল লিমিটেড ও স্মার্ট হেলথ ক্লাবের এমওইউ সম্পন্ন

0

ডেস্ক:  স্বাস্থ্য সুরক্ষা ও পরিচর্যার লক্ষ্যে চট্টগ্রাম নগরীর বায়েজিদ স্মার্ট হেলথ্ ক্লাব ও সাজিনাজ হসপিটাল এর মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় পক্ষের ঐকান্তিক প্রচেষ্টা ও ঐক্যমতের ভিত্তিতে গত ১৬ই মে আনুষ্ঠানিক ভাবে এমওইউ (MOU) ঝরমহরহম ঈবৎবসড়হু অনুষ্ঠিত হয়।

সাজিনাজ হসপিটাল লিমিটেড এর সম্মানিত চেয়ারম্যান লায়ন সফিকুল ইসলাম মহোদয়ের উপস্থিতিতে হসপিটালের কনফারেন্স হলে ক্লাবের পক্ষে এমওইউ (MOU) তে স্বাক্ষর করেন সভাপতি প্রফেসর মোহাম্মদ সিরাজ উদদৌলা, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন মজুমদার, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন পারভেজ।

তাদের সহযোগিতা করেন কর্ণেল (অবঃ) ডাঃ আবদুর রহিম, মেজর (অবঃ) ডাঃ মণির আহমদ, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মাহফুজুর রহমান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলমগীর সিকদার নির্বাহী সদস্য মোহাম্মদ শাহ আলম।

হসপিটালের পক্ষে স্বাক্ষর করেন – ডিরেক্টর এইচ আর হাসান মাহমুদ চৌধুরী, ম্যানেজার এডমিন মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ম্যানেজার কর্পোরেট মোহাম্মদ আরেফিন।

আনুষ্ঠানিকতা শেষে হসপিটালের বিশেষায়িত রেস্টুরেন্টে সবাই প্রীতি ভোজে অংশ গ্রহণ করেন।

সিতাজ/এসটি

Leave A Reply

Your email address will not be published.