G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

নাসীরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

0

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

শনিবার (২৩ মে) এই নোটিশ প্রদান করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট একেএম আজিজুল হক খান।

কী অভিযোগ আনা হয়েছে?

নোটিশে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি নাসীরুদ্দীন পাটোয়ারী প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা দেশের বহু মানুষের অনুভূতিতে আঘাত করেছে বলে দাবি করা হয়েছে।

নোটিশ প্রেরণকারী নিজেও এই বক্তব্যে মর্মাহত হয়েছেন বলে উল্লেখ করেন।

১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে হবে

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, কেন তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে না—সে বিষয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীকে আগামী ১৫ দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

নোটিশে যোগাযোগের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে

অ্যাডভোকেট একেএম আজিজুল হক খান জজ কোর্ট, ময়মনসিংহ
জুবেদ আলী ভবন, কক্ষ নং-৮৫ ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি

এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। এখন নাসীরুদ্দীন পাটোয়ারী কীভাবে এই নোটিশের জবাব দেন, সেটিই সবার নজরে রয়েছে।
/এস.টি

Leave A Reply

Your email address will not be published.