G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

৫৬তম ঐতিহাসিক সীরতুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

0

চট্টগ্রামের চুনতীতে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৫৬তম সীরতুন্নবী (সা.) মাহফিলকে সামনে রেখে নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাহফিলের সার্বিক প্রস্তুতি, বিভিন্ন উপ-কমিটির দায়িত্ব বণ্টন এবং আয়োজন সফল করতে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মুজাদ্দিদে মিল্লাত হযরত আলহাজ শাহ মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ সাহেব (রহ.) কর্তৃক প্রবর্তিত এই ঐতিহ্যবাহী সীরতুন্নবী (সা.) মাহফিল আগামী ২৫ আগস্ট ২০২৬ (১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি) থেকে শুরু হবে। মাহফিলের কার্যক্রম চলবে টানা ১৯ দিন। আগামী ১২ সেপ্টেম্বর দিবাগত রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে এ ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটবে।

মতোয়াল্লী কমিটির সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবু মাছুম খান। এরপর মাহফিলের প্রস্তুতি, নিরাপত্তা, আবাসন, খাদ্য ব্যবস্থাপনা, প্রচার-প্রচারণা এবং আগত মুসল্লিদের সার্বিক সেবার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই সীরতুন্নবী (সা.) মাহফিল শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং ইসলামি শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ প্রচারের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাই মাহফিল সফল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন মতোয়াল্লী কমিটির সদস্য মোহাম্মদ ইসমাঈল মানিক, এডিএম আবদুল বাসেত দুলাল, শাহ মাওলানা হাফিজুল হক নিজামী এবং মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত।

এছাড়া নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এরশাদুল হক ভুট্টো, নুরুল ইসলাম জসিম, আমিনুর রহমান ছিদ্দিকী, জসিম উদ্দিন খান, অলিউদ্দিন মোহাম্মদ, এবাদুর রহমান, অ্যাডভোকেট মিনহাজুল আবরার, নুরুল কবির, জমিল উদ্দিন, কফিল উদ্দিন লিটু, নিয়াজুর রহমান খান নোমান, কমরুল হুদা, তৈয়বুল হক বেদার, কশশাফুল হক শেহজাদ, বাহার উদ্দিন রাশেদ খান, সাদুর রহমান, কাজী আরিফুল ইসলাম, মোহাম্মদ নাঈম নিমু, যাহেদুর রহমান, জিএম মোস্তফা কামাল সোহেল, শাহাদাৎ খান ছিদ্দিকী, গোলাম কিবরিয়া সাহেল, কাজী মোহাম্মদ আশরাফুল হাসান আনাজ, রায়হান উদ্দিন, খালেদ হোসাইন, আবুল আলা সিদ্দিকী নবাব, নাঈম উদ্দিন, সাঈদুল হাসান মাশুক, আব্দুল মান্নান, মাওলানা ইলিয়াছ আহমদ আজাদ, মোহাম্মদ আবু ওয়াক্কাস কায়েস, মিজানুর রহমান, আবরারুল ইসলাম, মহিউদ্দিন নিজামী, হাফেজ আহমদ আদিলসহ আরও অনেকে।

সভা শেষে মাহফিলের সফলতা, দেশ-জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ১৯ দিনব্যাপী এ মাহফিলে দেশ-বিদেশের খ্যাতিমান আলেম-ওলামা, ইসলামি চিন্তাবিদ ও ধর্মীয় বক্তারা অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
/এস.টি

Leave A Reply

Your email address will not be published.