G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

প্রধানমন্ত্রীর লাল ফোনের তার চুরি গ্রেপ্তার ২

0

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ ‘রেড টেলিফোন’ সংযোগের তামার তার চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। অভিযানে চুরি হওয়া প্রায় ৮ কেজি তামার তারও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এ তথ্য জানান। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত চালানো হয়।

তদন্তে জানা যায়, সচিবালয়ে আউটসোর্সিং কর্মী হিসেবে কর্মরত রঞ্জন চন্দ্র গত মে মাসে সচিবালয়ের একটি ভবন থেকে তামার তার চুরি করেন। পরে তিনি রাজধানীর একটি ভাঙ্গারি দোকানে সেগুলো বিক্রি করে দেন।

গোপন তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে রঞ্জন চন্দ্রকে জিজ্ঞাসাবাদ করলে তিনি চুরির বিষয়টি স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ভাঙ্গারি ব্যবসায়ী রেজাকুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।

পরে রাজধানীর চকবাজার এলাকার একটি গুদাম থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, সচিবালয়ের গুরুত্বপূর্ণ যোগাযোগব্যবস্থার তার চুরির সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। এ চক্রের অন্যান্য সদস্য এবং মূল হোতাদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর নিরাপত্তা ও সরকারি গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
/এস.টি

Leave A Reply

Your email address will not be published.