G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

২৩ জুন ঘিরে সারাদেশে পুলিশ সতর্ক থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0

সিতাজ ডেস্ক: আগামী ২৩ জুনকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ওই দিন ঘিরে সম্ভাব্য যেকোনো ধরনের অপতৎপরতা বা নাশকতা ঠেকাতে পুলিশ প্রস্তুত রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছে—নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কার্যক্রম ঘিরে কিছু গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ কারণে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষাই সরকারের অগ্রাধিকার। যেকোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

এ সময় তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় নথিপত্র দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট দেশের কাছে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রম আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুততার সঙ্গে সম্পন্ন করছে।

ঢাকার বিভিন্ন এলাকার অপরাধ পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, নির্দিষ্ট কিছু এলাকায় অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে সময় লাগবে, তবে ধাপে ধাপে সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি উন্নয়ন করা হচ্ছে।

অন্যদিকে, চট্টগ্রামে জাতীয় ক্রিকেটার নাঈম হাসানের ঘটনাসহ সাম্প্রতিক কয়েকটি ঘটনায় দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সিতাজ/এস.টি

Leave A Reply

Your email address will not be published.