G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

মালয়েশিয়ায় লালগালিচায় স্বাগত প্রধানমন্ত্রী তারেক রহমানকে

0

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার সরকারি সফরে কুয়ালালামপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রোববার রাতে তিনি সেখানে পৌঁছালে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে রয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও উপদেষ্টা। বিমানবন্দর থেকে বিশেষ মোটরকেডের মাধ্যমে তাদের কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে নিয়ে যাওয়া হয়।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত সড়কপথ বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকায় সজ্জিত করা হয়।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম মালয়েশিয়া সফর। সোমবার পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, পর্যটন ও সাংস্কৃতিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

সফরকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ারও সম্ভাবনা রয়েছে।

সিতাজ/এস.টি

Leave A Reply

Your email address will not be published.