G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

জুলাই শহীদদের স্মরণে শনিবার রাজধানীতে সভা

প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0

৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হবে স্মরণসভা

অনলাইন ডেস্ক: জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আগামী শনিবার (৪ জুলাই) রাজধানীতে একটি বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

কারা আয়োজন করছে?

এই স্মরণসভার যৌথ আয়োজক হলো ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি’। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের পরিবারের পাশে থাকার বার্তা দিতেই এ অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার, ৪ জুলাই,সকাল ১০টা চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, শহীদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের যোদ্ধা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে বক্তব্য দেবেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান স্মরণসভার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং এতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সিতাজ/এস.টি/ এস.জি.এন

Leave A Reply

Your email address will not be published.