G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

চট্টগ্রামে ফুটবল খেলতে গিয়ে গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

0

নিজস্ব সংবাদ: চট্টগ্রামের হালিশহরে ফুটবল খেলাকে কেন্দ্র করে মর্মান্তিক দুর্ঘটনায় মাহিদুল ইসলাম (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। খেলা শেষে গোল উদযাপন করতে গিয়ে গোলপোস্ট ভেঙে তার ওপর পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার সকালে হালিশহরের বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন মাহিদুল। খেলার একপর্যায়ে গোল করার পর আনন্দ প্রকাশ করতে তিনি লোহার গোলপোস্টে ঝুলে পড়েন। এ সময় গোলপোস্টটি হঠাৎ ভেঙে তার শরীরের ওপর পড়ে যায়, এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাহিদুল ইসলামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কোনোপদিয়া এলাকায়। তিনি চট্টগ্রামে রং মিস্ত্রি হিসেবে কাজ করতেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

মাহিদুলের খালাতো ভাই মোহাম্মদ মনির জানান, বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় গোল উদযাপন করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসক মাহিদুলকে মৃত ঘোষণা করেন।

সিতাজ/এস.টি

Leave A Reply

Your email address will not be published.