Take a fresh look at your lifestyle.

জনগণ থেকে বিচ্ছিন্ন না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

0

নিউজ ডেস্ক: রাষ্ট্র ও সরকারপ্রধানের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে জনগণ যেন নিজেদের বিচ্ছিন্ন মনে না করে, সে বিষয়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারপ্রধানের নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি জনগণের সঙ্গে স্বাভাবিক যোগাযোগও বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান/ছবি: পিএমও
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান/ছবি: পিএমও

প্রধানমন্ত্রী জানান, রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত জনসভা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে হয়। এসব কর্মসূচিতে বিপুল জনসমাগমের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। তাই নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে সাজাতে হবে, যাতে নাগরিকদের স্বাভাবিক চলাচল ও অংশগ্রহণ ব্যাহত না হয় এবং সরকারপ্রধানও জনগণ থেকে দূরে সরে না যান।

তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি সাইবার হামলা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন প্রযুক্তি এবং তথ্যযুদ্ধের মতো নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এসব মোকাবিলায় পিজিআরসহ সব নিরাপত্তা বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান/ছবি: পিএমও
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান/ছবি: পিএমও

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী তার বাবা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেন। তিনি বলেন, ১৯৭৫ সালের ৫ জুলাই রাষ্ট্রপতির দেহরক্ষী ইউনিট হিসেবে বাহিনীটির যাত্রা শুরু হয়। পরে একই বছরের ১৯ সেপ্টেম্বর এর নাম পরিবর্তন করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) রাখা হয়।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার সময় দায়িত্ব পালনরত অবস্থায় শহীদ হওয়া পিজিআর সদস্যদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান তিনি। তাদের আত্মত্যাগ ভবিষ্যৎ সদস্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমানছবি পিএমও
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি পিএমও

এ সময় চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় পিজিআরের সব সদস্যকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি সরকার বিশেষায়িত নিরাপত্তা বাহিনীকে আরও আধুনিক ও দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানের শেষদিকে প্রধানমন্ত্রী পিজিআরের সদস্যদের সাহস, সততা, বিশ্বস্ততা, পেশাদারিত্ব এবং ‘চেইন অব কমান্ড’ কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেন।

সিতাজ/এস.টি

Leave A Reply

Your email address will not be published.