Take a fresh look at your lifestyle.

দেনমোহর আদায়ে নীতিমালা চেয়ে হাইকোর্টে রিট

0

নিউজ সংবাদ: বিয়ের সময় নির্ধারিত দেনমোহর আদায়ের জন্য সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট আবেদন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আক্তার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিবকে বিবাদী করা হয়েছে।

রিটে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নম্বর ধারার অধীনে দেনমোহর আদায়ের বিষয়ে একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা বা নীতিমালা প্রণয়নের নির্দেশ চেয়ে আদালতের কাছে রুল জারির আবেদন জানানো হয়েছে।

আবেদনে বলা হয়েছে, বিয়ের তারিখের এক বছর বা তার বেশি সময় পর দেনমোহর পরিশোধের ক্ষেত্রে কীভাবে এর মূল্য নির্ধারণ ও আদায় করা হবে, সে বিষয়ে স্পষ্ট বিধান থাকা প্রয়োজন। এ ধরনের নীতিমালা প্রণয়ন হলে নারীদের আর্থিক অধিকার আরও কার্যকরভাবে সুরক্ষিত হবে এবং দেনমোহর আদায়ে দীর্ঘসূত্রতা ও আইনি জটিলতা কমবে।

রিটে আরও উল্লেখ করা হয়েছে, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নম্বর ধারায় বিদ্যমান অস্পষ্টতা দূর করে বাস্তবসম্মত নির্দেশিকা প্রণয়ন করা হলে

সিতাজ/এস.টি

Leave A Reply

Your email address will not be published.