সিতাজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ-কে দ্রুত দেশে ফিরিয়ে আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন কায়সার কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে একটি ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয় যে, দুর্নীতির মামলায় বেনজীর আহমেদকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে তাকে অতিদ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বেনজীর আহমেদের বিরুদ্ধে দেশে একাধিক দুর্নীতির অভিযোগ ও মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে চলমান তদন্ত ও বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে সরকার তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বলে সংসদে জানানো হয়।
সিতাজ/এস,টি