নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, চুনতি বাজার এলাকায় ইম্পেরিয়াল পরিবহন ও পূর্ববী পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ও উদ্ধারকারীরা আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম সূরাইয়া জান্নাত বলে জানা গেলেও পরিচয় যাচাইয়ের কাজ চলমান রয়েছে।
দুর্ঘটনার সঙ্গে জড়িত দুটি বাস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা আবারও সড়ক নিরাপত্তা ও সচেতনতার বিষয়টিকে সামনে নিয়ে এসেছে।
সিরাজ/এসে.টি