বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
আসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তনএনসিটিবিতে একযোগে ৯ কর্মকর্তা বদলি
টপ নিউজ সব খবর

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তর
শেয়ার করুন:

দেশে চলতি ডেঙ্গু মৌসুমে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৯৯ জন, ময়মনসিংহে ৯৭ জন, চট্টগ্রামে ২৪১ জন, খুলনায় ২৫০ জন, রাজশাহীতে ২২৯ জন, রংপুরে ১১২ জন, বরিশালে ২১৭ জন এবং সিলেটে ২৬ জন রয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে মোট ৪০০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৪২৩ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ৪১৫ জন।

এর আগে ২০২৫ সালে দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, আর মৃত্যু হয় ৫৭৫ জনের।

Loading

Powered by Done 5 Technologies