বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীআয়াতুল কুরসি’ খোদাই করা গয়নায় বিপাকে কারিনা কাপুরহাসিনা দেশে ফিরলে কী হবে জানালেন অ্যাটর্নি জেনারেলপ্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান টিআইবিরদক্ষ কর্মী তৈরিতে আইএলওর সঙ্গে কাজ করবে চট্টগ্রাম চেম্বারশেখ হাসিনা ফিরতে চাইলে বাধা কোথায়, প্রশ্ন তথ্য উপদেষ্টার৪০ লাখ জাল সিগারেটের স্ট্যাম্প, ৪৬ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টালিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
চট্টগ্রাম সব খবর

বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
শেয়ার করুন:

চট্টগ্রামের চন্দনাইশে গাছে উঠে তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে শেখ আহমদ (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার বৈলতলী ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ আহমদ চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিঘীরপাড় এলাকার বাসিন্দা মোহাম্মদ সোহেলের একমাত্র ছেলে। সে স্থানীয় দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ির কাছাকাছি একটি গাছে তেঁতুল পাড়তে ওঠে শিশু শেখ আহমদ। এ সময় অসাবধানতাবশত গাছের ডাল থেকে বিদ্যুতের তারের সংস্পর্শে আসে সে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উপজেলার বৈলতলী ইউনিয়নের ইউনুস মার্কেট সংলগ্ন দিঘীরপাড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ পরিবার

শেখ আহমদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সায়েম।

তিনি জানান, সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ সোহেলের পাঁচ মেয়ে ও একমাত্র ছেলে ছিল শেখ আহমদ। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে তার মা-বাবা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

১২ বছর বয়সী শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

Loading

Powered by Done 5 Technologies