বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রীশেখ হাসিনা এখন ভারতেরও অস্বস্তি: হুমায়ুন কবিরশেখ হাসিনা বিমানে নাকি হেঁটে ফিরবেন, সেই আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টাচট্টগ্রাম-কক্সবাজার সড়কের ৭ স্থানে উড়ালসড়কশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণতানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তা
জেলা সব খবর

রাউজানে সানশেড ধসে প্রাণ গেল শ্রমিকের

রাউজানে সানশেড ধসে প্রাণ গেল শ্রমিকের
শেয়ার করুন:

সেন্টারিং খুলতে গিয়ে শরীরের ওপর ভেঙে পড়ে নির্মাণাধীন অংশ; ঘটনাস্থলেই মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের রাউজানে নির্মাণাধীন সানশেডের সেন্টারিং খুলতে গিয়ে সেটি ধসে মুহাম্মদ সেলিম (৫০) নামে এক রাজমিস্ত্রির সহকারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব উরকিরচর ইউনিয়নের পুরাতন বৈজ্জাখালী, আলা মিয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম পূর্ব উরকিরচর ইউনিয়নের হাতিয়া লাল মিয়া চৌধুরী বাড়ির বাসিন্দা। তাঁর আদি বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। বিয়ে করে শ্বশুরবাড়ির এলাকায় বসতি গড়ার পর সেখানেই স্থায়ীভাবে বসবাস করছিলেন তিনি।

কাজের ঠিকাদার মো. জামাল জানান, মিয়া হাট এলাকার জাহাঙ্গীর আলমের একটি সেমিপাকা ঘরের বাউন্ডারি ওয়ালের সঙ্গে পাঁচ দিন আগে সানশেডের ঢালাই দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সকালে সেলিম সেটির সেন্টারিং খুলতে যান। এ সময় নির্মাণাধীন সানশেডের একটি অংশ ভেঙে তাঁর শরীরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঠিকাদার জামাল আরও দাবি করেন, সানশেডের ঢালাই পুরোপুরি শক্ত হওয়ার আগে সেন্টারিং খুলতে নিষেধ করা হয়েছিল। কিন্তু সেই নিষেধ অমান্য করে সেলিম সেন্টারিং খুলতে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতের শ্যালক মনছুরুল আলম জানান, তাঁর বোনকে বিয়ে করে সেলিম পূর্ব উরকিরচর এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Loading

Powered by Done 5 Technologies