Take a fresh look at your lifestyle.

স্বাধিনতার ৪৯বছর পরে পটিয়া হরিণ খাইনের প্রথম শহীদ এম.এ সবুরের স্মরণ সভা অনুষ্ঠিত

0

 

স্বাধিনতার ৪৯বছর পরে পটিয়া হরিণ খাইনের প্রথম শহীদ এম.এ সবুরের স্মরণ সভা অনুষ্ঠিত।
আজ ১ জানুআরি ২০২১ ইং শুক্রবার সকাল ১০টায় হরিণ খাইন গ্রামের বাড়ীতে শহীদ এম এ সবুর ফাউন্ডেশন ও পরিবার বর্গের উদ্যোগে বাড়ি সম্মুখ মাঠে অনুষ্ঠিত হয়।
সমাজসেবক ও রাজনীতিবিদ এডভোকেট মোহাম্মদ সৈয়দ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মুক্তিযোদ্ধ চলাকালীন সময়ে পটিয়া থানার মুক্তিযোদ্ধ কমান্ডার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহমদ নবী। রাজনীতিবিদ রবিউল হোসেন বাদশার পরিচালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদ,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল গফুর, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাজিমুল হক,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুন্সি মিয়া,স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবক,ইউপি সদস্য মোহাম্মদ শওকত আকবর,হাজী নুরুল হক,বদরুল হক,হাজী জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইছহাক, আবদুর রহমান চৌধুরী, শাহ আলম,জয়নাল আবেদীন কোম্পানি, হাফেজ মোহাম্মদ আইয়ুব,জনাব মাওলানা সাইফুল্লাহ আনসারী,মোহাম্মদ ইব্রাহিম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

স্বরণ সভায় প্রধান অতিথি তার বক্তব্য শহীদ এম এ ছবুরের স্মৃতি স্মারণ করতে গিয়ে আবেগ প্রবন হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং বলেন পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে যুদ্ধ করতে করতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ধ্যার দিকে শাহাদাত বরণ করেন হরিণ খাইন গ্রামের রত্ম মুক্তিযুদ্ধে শহীদ এম এ ছবুর। তিনি বলেন আমার জীবনে আমি এই কথা গুলো হরিণ খাইনের জনগনের সামনে বলতে পারায় নিজেকে ধন্য মনে করতেছি। অনন্য বীর মুক্তিযোদ্ধাগন মুক্তিযুদ্ধে তার অবদানের কথা গ্রামবাসীর কাছ তুলে ধরেন। পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল আগামী দিনগুলোতে যে কোন প্রয়োজনে মুক্তিযুদ্ধে শহীদ এম এ ছবুরের পরিবারবর্গের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সি-তাজ.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.